• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

'আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন।'- আলী ইবনে আব্বাস কোন প্রসঙ্গে এ কথাটি বলেছিলেন?

প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য আলী ইবনে আব্বাস এ কথাটি বলেছিলেন। বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হলে তাঁর পরিবর্তে যিনি সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন আলী ইবনে আব্বাস একদিন তাঁর সাথে সেখানে গিয়েছিলেন। এমন সময় পদচ্যুত শাসনকর্তা সৈন্যদের নিয়ে তাঁদের উপর আক্রমণ চালালে তিনি পালিয়ে গিয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে প্রাণভয়ে তিনি গৃহস্বামীর কাছে নিজ প্রাণ রক্ষা করার আবেদন করে আশ্রয় প্রার্থনা করেন। মূলত প্রতিপক্ষের আক্রমণ থেকে জীবন রক্ষার্থেই তিনি এ কথাটি বলেছিলেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ