• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রস্থান দিবসে আলী ইবনে আব্বাস কী দেখে বিস্মায়াপন্ন হয়েছিলেন?

আলী ইবনে আব্বাসের বাগদাদে ফেরার সমস্ত ব্যবস্থা আগে থেকেই করা আছে দেখে প্রস্থান দিবসে তিনি বিস্মায়াপন্ন হয়েছিলেন।' আলী ইবনে আব্বাস দামেস্কের এক ব্যক্তির বাড়িতে একমাস আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু স্বদেশে প্রতিগমনের জন্য তাঁর কাছে কোনো টাকাপয়সা ছিল না। লজ্জাবশত এ কথা তিনি তাঁর আশ্রয়দাতাকে বলতে না পারলেও আশ্রয়দাতা তা বুঝতে পারেন। বিদায়ের দিন আলী ইবনে আব্বাস দেখেন তাঁর যাওয়ার জন্য সুসজ্জিত অশ্ব, খাদ্যসামগ্রী এবং স্বর্ণমুদ্রা ইত্যাদি প্রস্তুত করে রাখা হয়েছে। আর এসব দেখে তিনি বিস্মায়াপন্ন হয়েছিলেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ