• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান কেন?

ডেমাস্কাসের এক ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণরক্ষা করেছিলেন বলে এটি তাঁর সর্বাপেক্ষা প্রিয় স্থান। বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসক পদচ্যুত হলে নতুন অধিষ্ঠিত শাসকের সঙ্গে আলী ইবনে আব্বাস সেখানে গিয়েছিলেন। তখন পদচ্যুত শাসকের সৈন্যদল তাঁদের উপর আক্রমণ করলে প্রাণভয়ে তিনি পালিয়ে গিয়ে স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণরক্ষা করেন। এজন্যই ডেমাস্কাস আলী ইবনে আব্বাসের কাছে সর্বাপেক্ষা প্রিয় স্থান।

সম্পর্কিত প্রশ্ন সমূহ