- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, তাহাকে চিনিতে পারিলাম।'- বলতে কী বোঝানো হয়েছে?
'কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, তাহাকে চিনিতে পারিলাম।'- বলতে বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পারার বিষয়টিই বোঝানো হয়েছে। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির সাথে কথা বলার সময়ে তাঁর আশ্রয়দাতার প্রশংসা করেন এবং মৃত্যুর আগে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পেলে তাঁর কোনো ক্ষোভ থাকবে না বলে জানান। তখন বন্দি ব্যক্তি, নিজের আসল পরিচয় দিয়ে বলেন আপনার মনস্কামনা পূরণ হয়েছে। আমিই সেই হতভাগ্য আশ্রয়দাতা। আলী ইবনে আব্বাস এ কথা শুনে কিছুক্ষণ নিরীক্ষণ করেই তাঁকে চিনতে পারেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

