- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম।' বলতে কী বোঝানো হয়েছে?
'আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম।'-বলতে আশ্রয়দাতার পরিচয় পেয়ে খুশিতে তাঁকে জড়িয়ে ধরার, কথা বোঝানো হয়েছে। আলী ইবনে আব্বাস দুঃখ প্রকাশ করে বন্দি ব্যক্তিকে তাঁর দয়াময় আশ্রয়দাতার কথা বলছিলেন। আশ্রয়দাতার প্রতি যদি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পান তাহলে মৃত্যুর সময় তাঁর কোনো ক্ষোভ থাকবে না বলেও তিনি জানান। তখন বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসকে তাঁর নিজের পরিচয় দিলে তিনি চমকে উঠে কিছুক্ষণ নিরীক্ষণ করে তাঁকে চিনতে পেরে খুশিতে জড়িয়ে ধরেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

