• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

'আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না'- কথাটি বন্দি লোকটি, কোন প্রসঙ্গে বলেছিলেন? ব্যাখ্যা করো।

আলী ইবনে আব্বাস বন্দির পরিচয় পেয়ে তাঁকে প্রস্থান করার প্রস্তাব দিলে তিনি প্রশ্নোক্ত কথাটি বলেন। একদিন দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণরক্ষা করেছিলেন। ভাগ্যের পরিহাসে তিনি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হলে খলিফা তাঁকে আলী ইবনে আব্বাসের বাড়িতে নিয়ে যেতে বলেন। এক পর্যায়ে আলী ইবনে আব্বাস জানতে পারেন এই বন্দি ব্যক্তিই আসলে তাঁর প্রাণ রক্ষাকারী সেই দয়াবান ব্যক্তি। তখন আলী ইবনে আব্বাস তাঁর আশ্রয়দাতাকে এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে চলে যেতে বলেন। কিন্তু আলী ইবনে আব্বাস এতে বিপদে পড়বে বলে বন্দি লোকটি তাঁর সেই প্রস্তাব গ্রহণ না করে প্রশ্নোক্ত কথাটি বলেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ