- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
'কনসার্ট ফর বাংলাদেশ' বলতে কী বোঝায়?
বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য নিউইয়র্কে জর্জ হ্যারিসনের উদ্যোগে যে কনসার্ট আয়োজন করা হয়েছিল তাই 'কনসার্ট ফর বাংলাদেশ'। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করতে বিভিন্ন দেশ ও ব্যক্তিবর্গ এগিয়ে আসেন। এদের মধ্যে লন্ডনের সংগীত শিল্পী অন্যতম। যিনি আমেরিকার নিউইয়র্ক শহরে ১৯৭১ সালের ১লা আগস্ট বাংলাদেশকে নিয়ে একটি কনসার্টের আয়োজন করেন। দুই পর্বে এ কনসার্টে ৪০ হাজার করে মোট ৮০ হাজার দর্শকের সমাগম হয়। এ কনসার্টে অংশ নেয় জর্জ হ্যারিসন, রিঙ্গো ষ্টার, লিয়ন রাসেল, বব ডিলন, আলী আকবর খান এবং ওস্তাদ রবি সংকর প্রমুখ। এ কনসার্টের মাধ্যমে শরণার্থীদের বিপুল সাহায্যের পাশাপাশি বিশ্ববাসীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা উন্মুক্ত হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

