• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?

জাতিসংঘের ক্ষমতাশীল পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে। 'ভেটো' শব্দের অর্থ আমি মানি না। জাতিসংঘের ক্ষমতাশীল স্থায়ী সদস্য রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও চীন এই পাঁচটির ভেটো ক্ষমতা রয়েছে। এই রাষ্ট্রগুলো বিশেষ ক্ষমতা বলে জাতিসংঘের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি করতে পারে। স্থায়ী এই পাঁচটি রাষ্ট্রের যেকোনো একটি রাষ্ট্রও যদি আপত্তি জানায় তাহলে যেকোনো সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। আবার কোনো রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য রূপে গ্রহণ করা না করার ক্ষেত্রে উক্ত রাষ্ট্রসমূহ মত প্রদান বা বাধা প্রদান করতে পারে। জাতিসংঘের স্থায়ী পাঁচটি রাষ্ট্রের বিশেষ ক্ষমতাই হলো ভেটো ক্ষমতা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ