- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলন কি কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল? ব্যাখ্যা কর।
হ্যাঁ, হাজী শরীয়তউল্লাহর সংস্কার আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল। হাজী শরীয়তউল্লাহ বিশ বছর আরব দেশে অবস্থান শেষে ১৮১৮ সালে দেশে ফিরে ধর্মীয় সংস্কারমূলক ফরায়েজি আন্দোলন শুরু করেন। এ আন্দোলনে পূর্ব বাংলার দরিদ্র কৃষকদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। তিনি ফরায়েজি আন্দোলনের মাধ্যমে ফতোয়া দেন যে, কৃষকরাই জমির প্রকৃত মালিক, জমিদারদের এতে কোনো অধিকার নেই। ফলে অল্পদিনের মধ্যেই দরিদ্র অবহেলিত কৃষকরা দলে দলে হাজী শরিয়তউল্লাহর ফরায়েজি আন্দোলনে শরিক হতে থাকে। এভাবেই হাজী শরীয়তউল্লাহর ধর্মীয় সংস্কার আন্দোলন কৃষক আন্দোলনে পরিণত হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

