- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
'বয়কট' আন্দোলন বলতে কী বোঝায়?
১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বিলেতি পণ্যদ্রব্য বর্জন করার যে আন্দোলন ভারতবর্ষে হয়েছিল তাই বয়কট আন্দোলন নামে পরিচিত। আন্দোলনকারীদের মতে, ব্রিটিশ পণ্য বর্জন করা হলে ব্রিটিশ শিল্পপতিরা বঙ্গভঙ্গ রদের জন্য ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করবে। বয়কট কার্যকর হলে স্বদেশি দ্রব্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পাবে: দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হবে এবং স্বদেশি শিল্পের পুনরুজ্জীবন ঘটবে।
পরবর্তী
সম্পর্কিত প্রশ্ন সমূহ

