- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিবাহিনী গঠন সম্পর্কে ব্যাখ্যা কর।
১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যার পর থেকে ১০ই এপ্রিল পর্যন্ত অনেকটা অপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর পরিকল্পিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করার লক্ষ্যে সামরিক ও বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। ১১ই এপ্রিল সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ১১ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। এছাড়া তিনটি ব্রিগেড ফোর্স (জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স) গঠন করা হয়। মুক্তিবাহিনীতে নিয়মিত সেনাসদস্য, পুলিশ, ইপিআর, নৌ-বাহিনী, বিমানবাহিনীর সদস্য ছিল। এছাড়া অনিয়মিত বাহিনীতে সাধারণ যোদ্ধা, গেরিলা যোদ্ধা, ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

