• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর পরিচয় দাও।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বিশেষ একটি যুদ্ধ-পদ্ধতি ছিল গেরিলা পদ্ধতি। এ পদ্ধতিতে আক্রমণকারীরা খুবই গোপনে পরিকল্পিতভাবে শত্রু ঘাটিতে আক্রমণ করে অক্ষত অবস্থায় ফিরে আসে। অনেকটা 'হিট এন্ড রান' পদ্ধতি। মুক্তিযুদ্ধে নিয়মিত সামরিক বাহিনী ছাড়া যে সকল বেসামরিক ব্যক্তিরা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ পরিচালনা করত তারাই গেরিলা বাহিনী নামে পরিচিত। মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী ভূমি ও ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের উপর হামলা চালাত। গেরিলা বাহিনী মূলত বিচ্ছিন্নভাবে শত্রুপক্ষের উপর হামলা চালিয়ে সহজে শত্রুপক্ষকে কাবু করে ফেলে। আমাদের মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর সকল আক্রমণই ছিল সফল।

সম্পর্কিত প্রশ্ন সমূহ