• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ব্যাখ্যা কর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা এক যুগান্তকারী অধ্যায়। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার কারণেই বহির্বিশ্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাকবাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ এবং মানবেতর জীবনযাপনের সংবাদ জানতে পেরেছে। বাঙালিরা মুক্তিযুদ্ধে বিশ্ববাসীর যে সাহায্য ও সহানুভূতি পেয়েছিল তা মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতারই ফসল। বিভিন্ন দেশে বাংলাদেশের মিশন স্থাপন, প্রতিনিধি প্রেরণ ও বিদেশি তহবিল সংগ্রহ এসব ছিল বহির্বিশ্বে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা।

পরবর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ