- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা কর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন খবরাখবর প্রচার ও মুক্তিযোদ্ধাদের উৎসাহ প্রদানে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম বেতার শিল্পী ও সংস্কৃতি কর্মীদের নিয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুর ঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়। ৩০শে মার্চ পাকবাহিনী বিমান হামলা চালিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুরিয়ে দিলে ভারতের ত্রিপুরায় স্থানান্তর করা হয় এবং মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ সংক্রান্ত উৎসাহ-উদ্দীপনামূলক বিভিন্ন খবর, গান, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা রণাঙ্গনের নানা ঘটনা ও অনুষ্ঠান প্রচার করে বাংলার আপামর জনসাধারণ এবং মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

