• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ভূমিকা ব্যাখ্যা কর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের সমর্থন লাভের ক্ষেত্রে যে ব্যক্তির অবদান সর্বাগ্রে তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরী। মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহির্বিশ্বে বিশেষ দূত নিয়োগ করেন। উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের সমর্থন, সহায়তা ও জনমত গঠন। তিনি মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। তিনি প্রথম বাঙালি হিসেবে লন্ডন ও জেনেভায় বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিয়ে পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলেন। তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের' তৎকালীন মহাসচিবের সাথে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়সহ তহবিল গঠন ইত্যাদি ক্ষেত্রে অনন্য অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ