• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা দাও।

আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত এক অভিনব পদ্ধতির নাম মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান সুচতুর রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে তিনি নানান কৌশল অবলম্বন করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর "অক্টোবর বিপ্লব" প্রথম বার্ষিকীতে তাঁর বহুদিনের উদ্ভাবিত মৌলিক গণতন্ত্রের পরিকল্পনা উপস্থাপন করেন। মৌলিক গণতন্ত্র সম্পর্কে আইয়ুব খান বলেন, এদেশে শিক্ষিতদের হার কম বিধায় এখানে পাশ্চাত্য গণতন্ত্র ফলবতী হবে না। তিনি বলেন, প্রতি ১০০০ থেকে ১৫০০ লোকের মধ্য দিয়ে একজন গণতন্ত্রী নির্বাচিত হবেন। এভাবে জনসংখ্যার ভিত্তিতে দু'অঞ্চলের জন্য ৪০,০০০ করে মোট ৮০,০০০ মৌলিক গণতন্ত্রী নির্বাচিত হবে। এই নির্বাচিত মৌলিক গণতন্ত্রীরাই প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুব খান প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৯৫৯)।

সম্পর্কিত প্রশ্ন সমূহ