• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

ছয়দফাকে ম্যাগনাকার্টা বলার যৌক্তিকতা কী?

ম্যাগনাকার্টা হলো ব্রিটেনের রাজা কর্তৃক জনগণকে মৌলিক অধিকার প্রদানের এক প্রতিশ্রুতি। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন শোষণহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ নাগরিক অধিকার প্রদান করেন। এই একগুচ্ছ অধিকার ছিল শোষণহীন সমাজ গড়ে তোলার রক্ষাকবচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবির মধ্যে- পাকিস্তানের উভয় অংশের জনগণের সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। ৬ দফা বাস্তবায়িত হলে পূর্ব পাকিস্তানের বাঙালিরা শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেত। উভয় পাকিস্তানের অর্থনীতি সমৃদ্ধশালী হতো। সুতরাং ৬ দফা সত্যিকার অর্থেই ছিল বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা।

সম্পর্কিত প্রশ্ন সমূহ