- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
সামরিক শাসন
পাকিস্তান সৃষ্টির পর থেকেই গণতান্ত্রিক ধারায় স্বৈরশাসন চলতে থাকে। যুক্তফ্রন্ট নির্বাচনে বিরোধী জোট জয়লাভ করলেও তারা পাকিস্তান রাষ্ট্র পরিচালনার সুযোগ পান স্বল্প সময়ের জন্য। কারণ ১৯৫৪ খ্রিষ্টাব্দের ৩০ মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে পূর্ববাংলায় গভর্নরের শাসন জারি করা হয়। মাত্র ৪ মাসে ৭ মন্ত্রিসভার পতন হয়। কেন্দ্রীয় সরকার ৩ বার গভর্নরের শাসন জারি করে। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন। তার শাসনামলে সামরিকবাহিনী রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৭সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন। প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনা প্রধান আইয়ুব খানকে। মেজর জেনারেল ওমরাও খান পূর্ব পাকিস্তানে (পূর্ববাংলায়) সামরিক প্রশাসক নিযুক্ত হন। কিন্তু কিছুদিনের মধ্যে অর্থাৎ ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তিনি ক্ষমতা কুক্ষিগত করে ১৯৬৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত সামরিক কায়দায় দেশ পরিচালনা করেন। ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ আইয়ুব খান পদত্যাগ করলে জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের শাসনক্ষমতা দখল করে সামরিক কায়দায় শাসনকার্য পরিচালনা করেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

