• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন
পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন

তাসখন্দ চুক্তি সম্পর্কে আলোচনা কর।

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ তাসখন্দ চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ ১৭ দিন স্থায়ী হওয়ার পর সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে জাতিসংঘের হস্তক্ষেপে এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। অতঃপর মীমাংসার জন্য সোভিয়েত প্রধানমন্ত্রী মি. কোসিগিনের আহ্বানে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সোভিয়েত ইউনিয়নের শহর (বর্তমান উজবেকিস্তানের রাজধানী) তাসখন্দে মিলিত হয়ে 'যুদ্ধ নয় শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন (১০ জানুয়ারি ১৯৬৬)। তাসখন্দ নামক স্থানে বসে উক্ত চুক্তি সম্পাদিত হয় বলে এ চুক্তির নামকরণ হয় তাসখন্দের চুক্তি।

সম্পর্কিত প্রশ্ন সমূহ