- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?
ব্রিটিশরা যে কোম্পানির মাধ্যমে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য শুরু করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তা-ই হচ্ছে উপমহাদেশে বহুল পরিচিত ইস্ট-ইন্ডিয়া কোম্পানি। ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য লন্ডনের অধিবাসীগণ ১৬০০ খ্রিষ্টাব্দে "লন্ডন ইস্ট-ইন্ডিয়া কোম্পানি" গঠন করে। এর সদস্য সংখ্যা ছিল রানি এলিজাবেথ সহ ২৬ জন। এ কোম্পানিকে উপমহাদেশে বাণিজ্য করার জন্য রানি এলিজাবেথ ঐ বছরের ৩১ ডিসেম্বর ১৫ বছর মেয়াদি সনদপত্র প্রদান করেন। এ কোম্পানি ১৬০৮ খ্রিষ্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। উপমহাদেশে এ কোম্পানির বাণিজ্য সাফল্যে ঈর্ষান্বিত হয়ে "ইংলিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি" নামে আর একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি ভারতীয় উপমহাদেশে আগমন করে। ১৭০৮ খ্রিষ্টাব্দে এ দুটি কোম্পানি মিলিত হয়ে "The United Company of Merchants Trading to East India" নামে পুনর্গঠিত হয়। এ কোম্পানিই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সাধারণত "ইস্ট-ইন্ডিয়া কোম্পানি" নামে পরিচিত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

