- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।
বাংলায় দ্বৈতশাসনব্যবস্থা প্রবর্তনের ফলে আমিলদারী প্রথার উদ্ভব হয়। রেজা খা বিভিন্ন জেলার রাজস্ব আদায়ের ভার চুক্তির মাধ্যমে যারা বেশি রাজস্ব দিতে আগ্রহী ছিল তাদের নিকট ছেড়ে দিত। এদেরকে আমিলদার বলা হতো। আমিলদারের মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থাই হচ্ছে আমিলদারী প্রথা।
ইংরেজ শাসিত ভারতবর্ষে নাজাই প্রথা একটি অমানবিক প্রথা। এ প্রথার অর্থ হচ্ছে কোনো এক এলাকার কোনো কৃষক রাজস্ব বাকি ফেললে অন্য কৃষকদের সেই রাজস্ব পরিশোধ করতে হতো। এমনকি ভিটেমাটি বিক্রি করে হলেও তা পরিশোধ করতে হতো। ছিয়াত্তরের মন্বন্তরে অনেক কৃষকের মৃত্যু হলে নাজাই প্রথা অনুযায়ী তাদের বকেয়া রাজস্ব জীবিত কৃষকদের ওপর বর্তায়। রাজস্ব পরিশোধ করতে না পেরে কৃষকরা গ্রাম ছেড়ে পালায়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

