• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।

ইংরেজ দূত এমিয়েট হত্যা ছিল বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ। মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাব এবং অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক সংক্রান্ত বিরোধের জের ধরে ইংরেজ গভর্নর ভেনসিকার পাটনার সেনাপ্রধান মেজর এলিসকে পাটনা আক্রমণের নির্দেশ দেন। মীর কাশিম এ আক্রমণ প্রতিহত করেন এবং এ সময় ইংরেজ দূত এমিয়েটকে হত্যা করেন। ইংরেজ দূত হত্যার প্রতিশোধ নিতে ইরেজরা নবাব মীর কাশিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এদিকে মীর জাফরকে পুনরায় বাংলার মসনদে বসানোর সন্ধি স্থাপন করেন (১০ই জুলাই ১৭৬৩ সাল)। অতঃপর ১৭৬৪ সালের ২৩শে অক্টোবর ইংরেজরা বক্সারের যুদ্ধের ঘোষণা দেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ