- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভাস্কো-দা-গামা কে ছিলেন?
ইউরোপ থেকে ভারতবর্ষে আসার প্রথম জলপথ আবিষ্কারক হিসেবে ভারতবর্ষে এবং ইউরোপের ইতিহাসে ভাস্কো-দা-গামা স্মরণীয় হয়ে আছেন। ১৪৬৯ সালে পর্তুগালের সাইনিসে ভাস্কো-দা-গামা জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সমুদ্রযাত্রা ও দেশভ্রমণে আগ্রহী ছিলেন। এজন্য তিনি নৌবিদ্যা এবং জ্যোর্তিবিদ্যার ওপর পড়াশুনা করেন এবং ১৪৯২ সালে পর্তুগালের নৌ-অফিসার পদে যোগদান করেন। ভাস্কো-দা-গামার পিতা ভারতবর্ষে আসার সরাসরি সমুদ্রপথ আবিষ্কারের চেষ্টা করে ব্যর্থ হন। পিতার মৃত্যুর পর পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েল ভাস্কো-দা-গামার ওপর পিতার অসমাপ্ত কাজের দায়িত্ব অর্পণ করেন। ভাস্কো-দা-গামা ১৪৯৭ সালের ৮ই জুলাই ১৭০ জন নাবিক ও ৪টি জাহাজ নিয়ে পর্তুগালের লিসবন বন্দর থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম উপকূলস্থ কালিকট বন্দরে পৌঁছান। ভাস্কো-দা-গামার দেখানো পথ ধরেই ইউরোপের পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ ও ফরাসিরা একে একে ভারতে আসতে শুরু করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

