• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

মীর জাফরের পরিচয় দাও।

মীর জাফর আলী খান ছিলেন নবাব আলীবর্দী খানের ভগ্নিপতি ও প্রধান সেনাপতি। আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা নবাব হলে মীর জাফরের সেনাপতির পদ বহাল থাকে। তিনি ছিলেন জঘন্য নিচু চরিত্রের লোক। নিজে নবাব হওয়ার লোভে ইংরেজ কোম্পানির সাথে গোপনে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধে নবাব তার বিশাল বাহিনী নিয়ে ইংরেজদের নিকট পরাজিত এবং নিহত হন। ২০০ বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তিনি ইংরেজদের পুতুল শাসকরূপে দু দফায় (১ম দফা ১৭৫৭-১৭৬০, ২য় দফা ১৭৬৪-১৭৬৫ খ্রি.) ৪ বছর বাংলার নবাব পদে থেকে মীর জাফর বিশ্বাসঘাতক এই গালি নিয়ে ইতিহাস স্থান করে নেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ