- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পর্তুগিজদের পরিচয় দাও।
ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে পর্তুগিজ জাতি। তারাই প্রথম ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন এবং ভারতবর্ষে বাণিজ্য শুরু করে। পর্তুগিজদের ভারতে আগমন ইতিহাসে নতুন মোর নেয়। ভারতে অফুরন্ত সম্পদের সংবাদ পর্তুগিজদের মাধ্যমেই গোটা ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে।
পর্তুগিজ ১৪৮৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম প্রখ্যাত পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করে সমুদ্রপথে প্রাচ্য দেশে আসার নতুন পথের সন্ধান দেন। এরই ধারাবাহিকতায় ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ পাড়ি দিয়ে ভারতে কালিকট বন্দরে পৌঁছান (২৭শে মে, ১৪৯৮)। সম্রাট শাহজাহানের আমলে ব্যবসায়ীদের নিকট থেকে অন্যায়ভাবে অধিক শুল্ক আদায় করে, দাস ব্যবসায় শুরু করে, ভারতীয়দের জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত করাসহ বিভিন্ন অপকর্ম ও অর্থাভাবে ভারতবর্ষে পর্তুগিজদের পতন ঘটে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

